Header Ads

কৌতুক- দুই : কথা বলা ঘড়ি




কৌতুক- দুই : কথা বলা ঘড়ি

বন্ধুর নতুন বাসা ঘুরে ঘুরে দেখছিলেন রাকিব। দেয়ালে একটা পিতলের থালা আর একটা হাতুড়ি ঝোলানো দেখে জিজ্ঞেস করলেন-
রাকিব : এটা কী?
বন্ধু : এটা একটা ‘কথা বলা ঘড়ি’।
রাকিব : তাই নাকি?
বন্ধু : হুম।
রাকিব : দেখি তো কেমন কথা বলে?
বন্ধু : আচ্ছা, দেখো।
রাকিব এবার হাতুড়ি দিয়ে থালায় আঘাত করলেন, প্রচণ্ড শব্দ হলো। সঙ্গে সঙ্গে দেয়ালের ওপাশ থেকে প্রতিবেশী চিৎকার করে বললেন-
প্রতিবেশী : নালায়েক! রাত ১০টার সময় কেউ এতো জোরে শব্দ করে?
Theme images by Jason Morrow. Powered by Blogger.