ফেক আইডি খুলে প্রেম

ছেলে : হাই বেবি।
মেয়ে : হ্যালো।
ছেলে : তুমি অনেক দুষ্টু।
মেয়ে : তুমি অনেক ফাজিল।
ছেলে : মানে! আমি কি ফাজলামো করলাম?
মেয়ে : মেয়ে দেখলেই খালি মেসেজ দাও।
এভাবে অনেকদিন চলার পর ছেলে আর মেয়ের রিলেশন হলো। ছেলের কৃপণ বাবার পকেট মেরে প্রতিদিন টাকা পাঠাতো মেয়ের হাতখরচের জন্য। একদিন ছেলে দেখে যে, তার বাবাও ফেসবুক চালাচ্ছে। ছেলে বাবাকে হুমকি দিয়ে বললো-
ছেলে : বাবা, তুমি আমাকে একটাকাও দাও না। আবার ফেসবুক চালাও? দাঁড়াও, আম্মুকে বলছি।
বাবা : তরে হাতখরচ দেওয়ার দরকার কী? তুই তো প্রতিদিন আমার পকেট মাইরা তোর গার্লফ্রেন্ডরে দিতাছোস।
ছেলে : তুমি জানো কিভাবে?
বাবা : তুই যে মাইয়ার লগে প্রেম করোছ, ওইডা আমার ফেইক আইডি।