আজকের জোকস : তলে তলে এই কাজ

তলে তলে এই কাজ
মাছ বিক্রেতা ও ক্রেতার মধ্যে কথোপকথন-
ক্রেতা : ভাই, মাছটার পেটে ডিম নাই তো?
বিক্রেতা : না ভাই, নাই।
ক্রেতা : একটু পেটটা কেটে দেখান তো।
মাছ কাটার পর দেখা গেল পেটে ডিম আছে-
ক্রেতা : কী ভাই, ডিম তো আছে!
বিক্রেতা : তুমি তাইলে তলে তলে এই কাজ করছো?
****
জুতার দোকানে খাবার
ভিক্ষুক জুতার দোকানে এসে বলল-
ভিক্ষুক : কিছু খাবার দিবেন?
দোকানদার : গাধা না কি?
ভিক্ষুক : কেন ভাই?
দোকানদার : জুতার দোকানে কী খাবার পাওয়া যায়?
ভিক্ষুক : না মানে, পাশের দোকানে খাবার চাইতে গিয়ে জুতার মার খেয়েছি। তাই জুতার দোকানে খাবার চাইলাম।